ওয়ায়েজ আবাদ মোস্তাফাভীয়া কামিল মাদ্রাসা

স্থাপিত:১৯১৩ খ্রি:, EIIN:১০২৫৩৮, ওয়ায়েজ আবাদ-পটুয়াখালী

প্রতিষ্ঠানের ইতিহাস

বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা (র:) এর অন্যতম খলিফা পটুয়াখালী জেলার প্রবীন আলেম পীরে কামেল টেংরাখালীর মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মো: ওয়ায়েজ উদ্দিন ১৯১৩ খ্রি. অত্র এলাকায় ইলমে দ্বীন প্রসার ও প্রচারের নিমিত্তে টেংরাখালী গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহন করেন।

অতপর ফুরফুরা শরীফের মরহুম পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশী বংশের ৭ম পুরুষ মোস্তফা আল মাদানীর নামে নামকরণ করে মাদরাসার ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেই থেকেই নিজের নামের সাথে মিলিয়ে শুরু হয় ওয়ায়েজ আবাদ মোস্তাফাভিয়া ফাজিল মাদ্রাসার পথচলা। মাদ্রাসাটি বর্তমানে কামিল প্রক্রিয়াধীন।