ওয়ায়েজ আবাদ মোস্তাফাভীয়া কামিল মাদ্রাসা

স্থাপিত:১৯১৩ খ্রি:, EIIN:১০২৫৩৮, ওয়ায়েজ আবাদ-পটুয়াখালী

অধ্যক্ষের বানী


মো: সিরাজুল ইসলাম

অধ্যক্ষ

ওয়ায়েজ আবাদ মোস্তাফাভীয়া ফাজিল মাদ্রাসা


অধ্যক্ষের বানী

পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরীয়ত শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিকী আল কুরাইশী  (রহঃ) এর দক্ষিণ বাংলার অন্যতম খলিফা পটুয়াখালী জেলার প্রবীন আলেম ।টেংরাখালী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর এ কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি ওয়ায়েজ উদ্দিন( রহঃ)ধর্মীয় শিক্ষা প্রচার ও প্রসারের জন্য ১৯১৩ খ্রিস্টাব্দে টেংরাখালী গ্রামে ওয়ায়েজ আবাদ মোস্তাফাভীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ।প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি মাদ্রাসা টি অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। পটুয়াখালী জেলার ইসলামিক জ্ঞানের আলো ছড়াতে অত্র মাদ্রাসার ব্যাপক ভূমিকা রয়েছে। অত্র মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ শেষে শত শত আলেম নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন মাদ্রাসায় শিক্ষাকতা করে দিনের আলো ছড়াচ্ছেন।ওয়ায়েজআবাদমোস্তাফাভিয়া  ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ফাজিল (ডিগ্রি) শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম সুনামের সাথে চলমান রয়েছে ।মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি সুষ্ঠভাবে মাদ্রাসা পরিচালনার নিমিত্তে সার্বক্ষণিক সুদৃষ্টি রাখছেন। সুন্দর ও মনোরম একটি নান্দনিক কমপ্লেক্স ওয়ায়েজ আবাদ মোস্তাফাভিয়া ফাজিল(ডিগ্রি)মাদ্রাসা সরকারের নিয়ম নীতি অনুযায়ী কারিগরি ও ধর্মীয় শিক্ষার মূল্যবোধ ধারণ করত। অত্র প্রতিষ্ঠানের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা ইহকালীন ও পরকালীন সফলতা লাভের নিমিত্তে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাচ্ছে। দ্বীনি শিক্ষা প্রসারে নিমিত্তে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোক আমিন।
অধ্যক্ষ