আলহাজ্ব হযরত মাওলানা মো: ওয়ায়েজ উদ্দিন (রহ:)
পীর সাহেব, টেংরাখালী দরবার শরীফ
বিশিষ্ট আলেমে দ্বীন ও ধর্ম প্রচারক।
বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা (র:) এর অন্যতম খলিফা পটুয়াখালী জেলার প্রবীন আলেম পীরে কামেল টেংরাখালীর মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মো: ওয়ায়েজ উদ্দিন ১৯১৩ খ্রি. অত্র এলাকায় ইলমে দ্বীন প্রসার ও প্রচারের নিমিত্তে টেংরাখালী গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহন করেন। অতপর ফুরফুরা শরীফের মরহুম পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশী বংশের ৭ম পুরুষ মোস্তফা আল মাদানীর নামে নামকরণ করে মাদরাসার ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
