আধুনিক প্রতিযোগিতামূলক এই বিশ্বে শিক্ষাই পারে তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। একটি জাতিকে শিখরে পৌঁছতে হলে প্রয়োজন সাধারণ শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সুন্দর সমন্বয়। এই উদ্দেশ্যেই ১৯১৩ খ্রিস্টাব্দে বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম খলিফা পটুয়াখালী জেলার প্রবীন আলেম পীর এ কামেল টেংরাখালী মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ওয়ায়েজ উদ্দিন কর্তৃক অত্র ওয়াজাবাদ মোস্তাফাভিয়া ফাজিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে অতি সুনামের সাথে দেশ গড়তে সাহায্য করে যাচ্ছে। পাঠ্যক্রমের পাশাপাশি সহ শিক্ষা মূলক কর্মকান্ডে ও এ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। মানসম্মত ও দক্ষ প্রতিষ্ঠান প্রধান ,শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে পটুয়াখালী জেলায় অত্র মাদ্রাসাটি তার সুনাম ধরে রেখেছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি ।পরিশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই যাহাতে এই মাদ্রাসাটি ইসলাম দেশ ও মানুষের কল্যাণে আজীবন অবদান রাখতে পারে। মহান আল্লাহতালা কবুল করুন। আমীন।
